মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আর্থিক প্রতারণার শিকার রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা।

বড় রকমের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ঘটনায় ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা) খোয়া গেছে তাঁর। খবর হিন্দুস্তান টাইমসের

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকার এই বিপুল অঙ্কের টাকা সরানোর পেছনে রয়েছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার। ঘটনা জানার পরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন রাশমিকা। 

এই ম্যানেজার রাশমিকার ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে রাশমিকার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকার এই বিপুল অঙ্কের টাকা সরানোর পেছনে রয়েছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার। ঘটনা জানার পরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন রাশমিকা। এই ম্যানেজার রাশমিকার ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে রাশমিকার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: কাজগুলো সবার হৃদয়ে দাগ কাটবে: রুনা খান

অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানিয়েছে, এ ঘটনা নিয়ে বেশি আলোচনা চান না রাশমিকা। এ কারণে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি।

প্রতারণার ঘটনাটি কীভাবে ঘটল, তার বিস্তারিত জানা যায়নি।

সামনে বেশ কয়েকটি তেলেগু ও হিন্দি ছবিতে দেখা যাবে রাশমিকাকে। এর মধ্যে আছে রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি। এ ছাড়াও তাঁকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’-এ। চলতি বছর মুক্তির কথা থাকলেও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত পিছিয়ে যাবে ছবিটির মুক্তি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250